নাট্যোৎসেব আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শিক্ষার্থীরাই িনর্দেশনা দেবেন সবগুলো নাটকের
এই শিক্ষার্থীরাই িনর্দেশনা দেবেন সবগুলো নাটকের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের এখন যেন দম ফেলার ফুরসত নেই। কারণ, ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নবম কেন্দ্রীয় নাট্যোৎসব। তাই প্রতিদিন মহড়ার পাশাপাশি উৎসব আয়োজনের কাজটুকুও করতে হচ্ছে তাঁদেরই। নাট্যকলা বিভাগের দুই দশক পূর্তি উপলক্ষে শিল্প ও জ্ঞানের যৌথ অভিব্যক্তিস্বরূপ উদ্যাপিত হবে এই উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ১২ দিনব্যাপী এই উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে উৎসব আয়োজন।
নাট্যোৎসবে ২০ জন শিক্ষার্থী নির্দেশিত প্রাচ্য ও পাশ্চাত্যের ২০টি নতুন নাটক প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন যামিনীর শেষ সংলাপ নাটক দিয়ে শুরু হবে উৎসব। দ্বিতীয় দিন রয়েছে দ্য বক্স ও এ ওয়াইফ ফর এ লাইফ। তৃতীয় দিনে থাকবে দ্য রেপ ও চোখে আঙুল দাদা নামে দুটি নাটক। উৎসবের চতুর্থ দিন প্রদর্শিত হবে দ্য ফাদার। ৫ ডিসেম্বরের আয়োজনে থাকছে ফেরিওয়ালা ও প্রতিশোধ। ষষ্ঠ দিন মঞ্চস্থ হবে দ ও অ্যাডামও ঈভের ডায়েরি। ভালুক ও ঈর্ষা নাটক দুটি থাকবে সপ্তম দিন। অষ্টম দিনের আয়োজনে থাকবে কেক ও অপেক্ষমাণ নাটক। নবম দিনে থাকছে নাট্যকারের সন্ধানে তিনটি চরিত্র ও পঁচিশ বছর পরে অথবা আগে নাটক দুটি। দ্য লাভার নামে একটি প্রযোজনা থাকছে দশম দিনে। ১১তম দিনে থাকবে গতকাল ও কমলাকান্তের জবানবন্দী। আর সমাপনী দিন থাকছে নাটক ডক্টর ফস্টাস।
উৎসব আয়োজন সম্পর্কে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী বলেন, ‘সারাবছর শিক্ষার্থীরা ক্লাসে যে কাজ করে তারই উপস্থাপনা এই নাট্যৎসব। এর মাধ্যমে নতুন নাট্যজন তৈরির কাজটি হয়ে যায়। শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে চিন্তার বিনিময় করাতে আগামীতে আমরা উৎসবে বিদেশি দল ও নাট্যকারদেরও আমন্ত্রণ জানাব।’