নাথানিয়েল কানের মাই আর্কিটেক্ট
ছেলেটির বয়স তখন ১১, স্থপতি বাবা লু আই কানের বয়স ৭৩। বাবার বয়স আর বাড়ল না, ওই বছরেই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। দেউলে হয়ে গিয়েছিলেন শেষতক, মারা গেলেন নিউইয়র্কের একটি রেলস্টেশনের বাথরুমে। নিউইয়র্ক টাইমস-এ সেই মৃত্যুর খবর বেরোল। সেখানে ছাপা হলো, ভদ্রলোক শুধু স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। বাবার শেষকৃত্য অনুষ্ঠানে তিনজন ভদ্রমহিলা এলেন! তাঁদের একজন বাবার স্ত্রী, বাকি দুজন তাঁর প্রণয়িনী। দুই প্রণয়িনীর ঘরে দুটি সন্তানও আছে। তবে বাবা কখনোই তাঁদের স্বীকৃতি দেননি। আর বাবার ওই দুই প্রণয়িনীর দুটি সন্তানের একজন হলো সেই ১১ বছর বয়সী বালক। ১১ বছর বয়সী সেই বালক এক দিন বড় হলো। নিউইয়র্ক টাইমস-এর সেই খবরটি পড়ে দেখল সে। ভাবল, বাবা শুধু স্ত্রী ও এক মেয়ে রেখে গিয়েছেন, মানে আমার তো তাহলে অস্তিত্বই নেই! তাই সে খুঁজতে বেরোল বাবাকে। কোথায় খুঁজল? খুঁজল, বাবার স্থাপত্যগুলোর মধ্যে। যেখানে রয়েছে তাঁর সৃষ্টিশীলতার ছাপ। কথা বলল, বাবার সহকর্মীদের সঙ্গে। কথা হলো সৎমা, সৎবোন এবং নিজের মায়ের সঙ্গেও।আর সেই অবৈধ সন্তানের বাবাকে খুঁজে ফেরা নিয়ে তৈরি হলোমাই আর্কিটেক্ট নামের প্রামাণ্যচিত্র।প্রামাণ্যচিত্রের সেই বাবা হলেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কান, দুনিয়াজোড়া খ্যাতি যাঁর। আর সেই ছেলেটির নাম নাথানিয়েল কান, মাই আর্কিটেক্ট প্রামাণ্যচিত্রটির নির্মাতা।নাথানিয়েল যেখানেই বাবার নকশা করা স্থাপত্যের খোঁজ পেলেন, সেখানেই ছুটে গেলেন। আমেরিকা, জেরুজালেম, ভারত তারপর বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষের মুখে যখন শুনলেন, ‘তোমার বাবার নকশা করা স্থাপত্য, এই সংসদ ভবন এখন আমাদের গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক’ তখনই তিনি খুঁজে পেলেন তাঁর বাবাকে। বাবার প্রতি মানুষের এই আবেগ দেখে তিনি বললেন, ‘আমি এবার আমার বাবাকে খুঁজে পেলাম।’মাই আর্কিটেক্ট প্রামাণ্যচিত্র, তবে মানবিক সম্পর্কের গল্পনির্ভর এই ছবি কাহিনিচিত্রের থেকে কম কিছু নয়। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। পেয়েছিল অস্কার মনোনয়ন। মাই আর্কিটেক্টচিত্রনাট্য ও পরিচালনা: নাথানিয়েল কানমুক্তি: ২০০৩, দৈর্ঘ্য: ১১০ মিনিটলুই কানের কিছু বিখ্যাত কাজ জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ (১৯৬১—৮২) ইয়েল বিশ্ববিদ্যালয় আর্ট গ্যালারি—নিউ হ্যাভেন, কানেকটিকাট (১৯৫১—৫৩) রিচার্ড মেডিকেল রিসার্চ ল্যাবরেটরি— পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, ফিলাডেলফিয়া (১৯৫৭—৬৫) সল্ক ইনস্টিটিউট—লা জোলা, ক্যালিফোর্নিয়া (১৯৫৯—৬৫) প্রথম ইউনিটারিয়ান চার্চ—রোচেস্টার, নিউইয়র্ক (১৯৫৯—৬৯) ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট— আহমেদাবাদ, ইন্ডিয়া (১৯৬২) ফিলিপ্স একাডেমি লাইব্রেরি—এক্সিটর, নিউ হ্যাম্পশায়ার (১৯৬৫—৭২) কিম্বেল আর্ট জাদুঘর—ফোর্ট ওয়ার্থ, টেক্সাস (১৯৬৬—৭২) ইয়েল সেন্টার ফর ব্রিটিশ আর্ট—ইয়েল বিশ্ববিদ্যালয়, নিউ হ্যাভেন, কানেকটিকাট (১৯৬৯—৭৪)