নানা আয়োজনে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে 'ওপেন ডে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘ওপেন ডে’ অনুষ্ঠান। অনুষ্ঠানটির উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন এম নুরুজ্জামান, ব্যবসা অনুষদের অধ্যাপক এম আইয়ূব ইসলাম, লিবারেল আর্টস অনুষদের সমন্বয়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাব ও পর্বতারোহী প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্সের উদ্যোগে বাইসাইকেল শোভাযাত্রা, ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে সৃজনশীল লেখা–বিষয়ক কর্মশালা, আমেরিকান কর্নারের উদ্যোগে মুভি শো ও অনলাইনে বই পড়া কার্যক্রম। এ ছাড়া আলোকচিত্র প্রদর্শনী, পর্বতারোহণের ওপর কর্মশালা। পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উদ্যোগে পৃথক সেমিনার এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের উদ্যোগে কম্পিউটার নেটওয়ার্ক ও এক্সেল ড্যাশবোর্ড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইরশাদ কামাল খান বলেন, ‘মুনাফা অর্জন নয়, মানসম্পন্ন উচ্চ শিক্ষা বিস্তারে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’ বিজ্ঞপ্তি