নানা আয়োজনে জন্মাষ্টমী উদ্যাপন
নানা আয়োজনে বিভিন্ন স্থানে গত রোববার জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা।
ফেনী: জন্মাষ্টমী উপলক্ষে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের ফেনী জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার সাহা। জেলা সম্পাদক রসিক শেখর ভৌমিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ জাহানারা বেগম, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি শচীনন্দন গোস্বামী, উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পৌর মেয়র আলা উদ্দিন ও পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিহির কান্তি নাথ। বক্তব্য দেন আক্রামুজ্জমান, বিরাজ কান্তি মজুমদার, তুষার কান্তি বসাক প্রমুখ। সভা শেষে মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে সোনাগাজী উপজেলা সদরেও শোভাযাত্রা বের করা হয়।
চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলায় নানা আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও নিত্যানন্দ গীতা সংঘের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার আগে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন। মন্দির উন্নয়ন কমিটির সভাপতি তেজেন্দ্রে লাল দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর, সাংবাদিক সরওয়ার আজম, পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক তপন কান্তি দাশ, উপজেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি রতন বরণ দাশ ও সাধারণ সম্পাদক সুলাল কান্তি সুশীল।