নানা আয়োজনে বনফুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের ২৭ বছর পূর্তি উপলক্ষে ১৭ আগস্ট দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডে বনফুলের প্রধান কার্যালয়ে সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান এম এ মোতালেব।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এম এ মোতালেব বিশুদ্ধ খাদ্য পরিবেশনায় বনফুলের অঙ্গীকারের কথা উপস্থিত সবাইকে স্মরণ করিয়ে দেন। তিনি বনফুলের কর্মীদের উৎপাদন–প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে খাদ্যনিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদ, বনফুল গ্রুপের পরিচালক এম এ শুক্কুর, মোহাম্মদ হোসেন, এম এ খালেক, নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দীন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন কোম্পানির সচিব রাখাল সাহা। এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. কামাল উদ্দীন। বিজ্ঞপ্তি