নানা আয়োজনে রবীন্দ্র ও নজরুলজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুলজয়ন্তীতে ক্বণনের শিল্পীদের সমবেত আবৃত্তি পরিবেশন
নজরুলজয়ন্তীতে ক্বণনের শিল্পীদের সমবেত আবৃত্তি পরিবেশন

নগর ও জেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে রবীন্দ্র ও নজরুলজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এতে ছিল কথামালা, আবৃত্তি, নাচ ও গান। কথামালায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। ক্রান্তিলগ্নে সব সময় আমাদের আশ্রয় তাঁদের গান-কবিতায়।
রাইভা সংগীত একাডেমি: রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে ৫ জুন সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম, শিল্পী ইকবাল হায়দার, মুক্তিযোদ্ধা রাখাল ঘোষ ও সংগীত পরিচালক ইমরান ফারুকী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক এস এম নূর নবী। আরও বক্তব্য দেন কমরে আলম, সজল দাশ, কোহিনুর সাকী, অনামিকা তালুকদার, সঞ্জয় কুমার দাশ, বাবুল বড়ুয়া, সমীর পাল প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের অধ্যক্ষ দিল আফরোজ, শিল্পী ইমরান ফারুকী, অনামিকা তালুকদার, ফরিদ বঙ্গবাসী ও শিউলী। কবিতা আবৃত্তি করেন কোহিনূর সাকী, সাঈদুর, করিম ও সাজু।
ক্বণন: নজরুলের মানবতার সুর ও স্বর শিল্পীদের ধারণ করতে হবে। কারণ নজরুলের সৃষ্টিতে মানবপ্রীতি এবং মানুষের মেলবন্ধনের কথা বারবার ধ্বনিত হয়েছে।

কক্সবাজার সিটি কলেজে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ ক্যাথিং অং
কক্সবাজার সিটি কলেজে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ ক্যাথিং অং

২ জুন বিকেলে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ‘আজ কেবলি নজরুল’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ক্বণন সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত আয়োজনে অতিথি ছিলেন নজরুল একাডেমির সভাপতি ফরিদা করিম ও বাচিক শিল্পী অরুণ ভদ্র। স্বাগত বক্তব্য দেন ক্বণন কার্যকরী পরিষদের সদস্য রুম্মান মাহমুদ।
জাতীয় কবিকে নিবেদিত কথামালা, গান এবং তাঁর রচনার আবৃত্তি নিয়ে সাজানো অনুষ্ঠানে নজরুলের রচনাসম্ভার থেকে একক আবৃত্তি করেন রুম্মান মাহমুদ, সৌভিক চৌধুরী, শুক্লা ভট্টাচার্য, তৃষা সেন, কামরুল, তৃষা নাহিদা প্রমুখ। নজরুলসংগীত পিরবেশন করেন ফরিদা করিম, লোকমান চৌধুরী রাশেদ ও তৃষ্ণা সেন।
কক্সবাজার: কক্সবাজার সিটি কলেজ ক্যাম্পাসে বাংলা বিভাগের উদ্যোগে ৫ জুন রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কথামালায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শারমিন ছিদ্দিকা। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং। বক্তব্য দেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, শাহানুর আকতার, আকতার চৌধুরী, জেবুন্নেছা, তসলিমা আকতার, নাজমা আরা প্রমুখ। পরে সাংস্কৃতিক পর্বে কবিতা ও গান করেন কলেজের শিক্ষার্থীরা।