নানা আয়োজনে প্রবাহের বর্ষপূর্তি
প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রবাহের ৩৫ বছর পূর্তি উৎসব ২২ মে নগরের জাকির হোসেন সড়কের একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অতিথি, শ্রেষ্ঠ সমাজসেবক, শ্রেষ্ঠ সংগঠক ও কর্মীদের সম্মাননা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মারক দেওয়া হয়। এ ছাড়া অসহায় দুস্থদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।৩ মে উৎসবের উদ্বোধন হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে। এ ছাড়া প্রবাহ উন্মুক্ত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় ১৫ মে। ২১ মে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানমালায় বক্তব্য দেন শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ-২-এর সভাপতি মহিউদ্দিন আহমদ চৌধুরী, নগর আট মহল্লার সাধারণ সম্পাদক মো. শাহজাহান চৌধুরী, আবদুল আলীনগর সমাজ উন্নয়ন পরিষদের প্রধান সেকান্দর আলম, মো. সোলেমান দ্বীন মোহাম্মদ, মাহবুব আলম, আমানত খান প্রমুখ। সভাপতিত্ব করেন প্রবাহের সভাপতি ফজলুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি।