নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
উত্তর জেলা মহিলা আওয়ামী লীগউত্তর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা রিফাত আকতারের সভাপতিত্বে দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. মঈনুদ্দীন ও যুগ্মসম্পাদক আবুল কালাম। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেদারুল আলম চৌধুরী, খালেদা খানম, রোকসানা আকতার, বাসন্তী পালিত, সুপর্ণা বড়ুয়া, রাজিয়া সুলতানা, আয়েশা বেগম, তাসনিম নাহার, শাহিদা আরবি, আকতার বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি। খাগড়াছড়িবঙ্গবন্ধুর আপসহীন নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাঙালি জাতীয়তাবোধ সৃষ্টি ও বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। নতুন প্রজন্মের তাঁর জীবনাদর্শ অনুসরণ করা উচিত।বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বুধবার সকালে কলেজ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শাহ আলমগীর। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এম মফিজর রহমান। সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ মুহাম্মদ জয়নুল আবেদীন, শওকত ইকবাল ফারুকী, আব্দুর রব চৌধুরী, মোক্তার রশীদ মোল্লা, হারুন-অর-রশিদ, আবুল হাসেম, রাজেশ ত্রিপুরা প্রমুখ। এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৩-১৭ মার্চ পাঁচ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। খাগড়াছড়ি প্রতিনিধি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ডিসি হিলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন, ক্রীড়াসংগঠক দিদারুল আলম চৌধুরী, দিলীপ দে, অরুণচন্দ্র বণিক, রেহানা বেগম ও রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত গান করেন এমএ হাশেম, শংকর দে, বৈশাখী নাথ ও শর্মিষ্ঠা রায়। কবিতা পাঠ করেন আশীষ সেন, দীপালি ভট্টাচার্য, তালুকদার হালিম, করুণা আচার্য, সায়রা বানু প্রমুখ।ভাশীষ পালবায়তুশ শরফ মাদ্রাসাস্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার আলোচনা সভা ও দোয়া মাহফিল শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ সাইয়েদ মুহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা জয়নুল আবেদীন, ফৌজুল কবির, আবদুল খালেক, আবু তাহের, সিরাজুল হক, আবদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।