নানা আয়োজনে বর্ষবরণ ও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবঢোলের তালে লোকসংগীত আর বাংলা গানের মধ্য দিয়ে প্রেসক্লাবে উদ্যাপন করা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব পয়লা বৈশাখ। দিনটিকে প্রেসক্লাব সদস্যরা সপরিবারে উদ্যাপন করেন। ‘মেতে উঠি উৎসবে বৈশাখী আনন্দে’ শীর্ষক অনুষ্ঠানে গানে-উচ্ছ্বাসে মিলিত হন সবাই। প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাশেদ রউফ। মহসিন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে গান করেন সুজিত রায়, মানস পাল চৌধুরী, কান্তা নন্দী, আলমগীর আলাউদ্দিন, সন্দীপন, হৈমন্তী রক্ষিত মান, প্রেমসুন্দর বৈষ্ণব, সুস্মিতা চৌধুরী, মহিউদ্দিন, অরিন, সোমা দাশ ও ক্ষুদে গানরাজ শিল্পী তাসনিয়া নওশিন। গানের ফাঁকে ফাঁকে চলে র্যাফেল ড্রয়ের বিজয়ীদের নাম ঘোষণা। এ ছাড়া ছিল পিঠা উৎসব। এতে বিচারক ছিলেন জেসমিন সুলতানা ও রোকেয়া হক। অনুষ্ঠানে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ভিউফাইন্ডারভিউফাইন্ডার ফটোগ্রাফিক ইনস্টিটিউটের ১০ বছর পূর্তি উপলক্ষে পয়লা বৈশাখ ডিসি হিলে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে কবিরউদ্দীন ভূঁইয়া ‘আলোকচিত্রে চট্টগ্রাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন। আলোকচিত্রী সুমন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোরতাজা তওফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর মিঞা, সিরাজুল হক আনসারী, শ্যামল দাশগুপ্ত প্রমুখ। চট্টগ্রামের বিভিন্ন বিষয়ের ৫০টি আলোকচিত্র ছিল প্রদর্শনীতে। চুয়েটচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নববর্ষের দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর ছিল ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন। ক্যাম্পাসের গোলচত্বরে বসেছিল হরেক রকমের পণ্যের মেলা। সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে ক্যাম্পাসের মুক্তমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকগান, দলীয় সংগীত, আবৃত্তি, বারোয়ারি বিতর্ক দিয়ে সাজানো ছিল এ পর্ব। রাতে বাউল গানের আসরে উপস্থিত ছিলেন শিল্পী শঙ্কর দে ও তাঁর দল। ক্যাম্পাসে বর্ষবরণ উৎসবে অংশ নেয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন গ্রিন ফর পিস, ডিবেটিং সোসাইটি আর জয়ধ্বনি। নববর্ষের পরদিন চুয়েট কর্মচারী ক্লাব আর জয়ধ্বনি আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান।সাউদার্ন বৈশাখী মেলা‘অগ্নিস্নানে শুচি হোক ধরা’ শাশ্বত সেই শুচি শুভ্রতার স্বপ্নে নতুন আয়োজনে অনুষ্ঠিত হলো সাউদার্ন বৈশাখী মেলা। এ উপলক্ষে নগরের মেহেদিবাগের সাউদার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমবেত হয়েছিলেন ছাত্র, শিক্ষক ও কর্মকর্তারা। বসেছিল মিলন মেলা। উৎসবের প্রতীক সবুজ তোতার প্রতিকৃতি সামনে রেখে ঢোলক আর বাদকদলের ছন্দময় বাজনায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এজেএম নুরুদ্দীন চৌধুরী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, উপউপাচার্য এম শরীফুজ্জামান, ব্যবসা অনুষদের ডিন শওকতুল মেহের, মহিউদ্দীন খালেদ, এজেডএম শামসুজ্জামান খান, মহিউদ্দিন চৌধুরী, ইসরাত জাহান ও রেজিস্ট্রার জহির উদ্দিন আহমদ। দ্বিতীয় পর্বে ছিল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় বর্ষবরণের গান। আরও ছিল রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রক্তদান কর্মসূচি।