প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েল ফুডের এক যুগপূর্তি। এই উপলক্ষে নগরের জিইসি মোড়ের ওয়েল ফুড সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ আসিফ হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েল ফুডের পরিচালক হাসান একরামউল্লাহ চৌধুরী, ওয়েল ফুডের অপারেশন ম্যানেজার মো. জিয়াউল হক ও প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সৈয়দ আসিফ হাসান বলেন, ওয়েল গ্রুপ দেশ ও সমাজের কল্যাণের কথা মাথায় রেখেই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে। রপ্তানি বাণিজ্যের মাধ্যমে ওয়েল গ্রুপ দেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অবদান রাখছে। বিজ্ঞপ্তি