নানা কারণে শিশুরা শিকার হচ্ছে বৈষম্যের
শিশুদের প্রতি বৈষম্য: শহরের শিশুদের ৮০ শতাংশ শিশু মনে করে, পরিবারের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুরা বৈষম্যের শিকার হয়। ৭৮ শতাংশ মনে করে, লিঙ্গের কারণে শিশুরা বৈষম্যের শিকার হয়। ৬৯ শতাংশ মনে করে ধর্মের কারণে, ৭৪ শতাংশ মনে করে প্রতিবন্ধী হওয়ায়, ৭২ শতাংশ মনে করে মা-বাবার পেশা, ৭০ শতাংশ মনে করে আদিবাসী হওয়ায়, ৬৬ শতাংশ মনে করে চেহারা বা দৈহিক গঠনের কারণে এবং ৪৮ শতাংশ মনে করে রাজনীতির সঙ্গে পরিবারের সম্পৃক্ততার কারণে শিশুরা বৈষম্যের শিকার হয়।
এদিকে গ্রামের শিশুদের ৭৭ শতাংশ মনে করে, মা-বাবার অর্থনৈতিক অবস্থার কারণে শিশুরা বৈষম্যের শিকার হয়। এর পরে রয়েছে লিঙ্গ (৭৬ শতাংশ), ধর্ম (৭০ শতাংশ), প্রতিবন্ধিতা (৬৪ শতাংশ), মা-বাবার পেশা (৬৪ শতাংশ), আদিবাসী (৬৫ শতাংশ), চেহারা বা দৈহিক গঠন (৬২ শতাংশ) এবং রাজনীতির সঙ্গে পরিবারের সম্পৃক্ততা (৪৭ শতাংশ)।
অনলাইন জরিপে অংশ নেওয়া শিশুদের ৪২ শতাংশ জানিয়েছে, প্রতিবন্ধী হওয়ায় শিশুরা বেশি বৈষম্যের শিকার হয়। এর পরে রয়েছে মা-বাবার অর্থনৈতিক অবস্থা (৩৬ শতাংশ), চেহারা ও দৈহিক গঠন (২৫ শতাংশ), মা-বাবার পেশা (২১ শতাংশ), লিঙ্গ (২০ শতাংশ), ধর্ম (২০ শতাংশ), আদিবাসী শিশু (২০ শতাংশ) ও রাজনীতির সঙ্গে পরিবারের সম্পৃক্ততা।