নানা ঢঙে চুল বাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন মেয়েদের কত কাজ... ঘর গোছানো, রান্নাবান্না, অতিথি আপ্যায়ন আরও কত কিছু। তাই বলে যে ঈদের দিনে সেজেগুজে টিপটপ থাকা যাবে না এমন তো নয়। কারণ যে রাঁধতে জানে, সে চুলও বাঁধতে জানে। মেয়েদের জন্য রইল চুল বাঁধার ছোটখাটো নানা টিপস।১. কপালের সামনের দিকের অল্প কয়েকটি চুল ধরে একটু হালকা ফুলিয়ে পেছনের দিকে একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে নিন। পেছনের চুলগুলো খুলে দিতে পারেন। ঈদের দিন সকালে গোসলের পর ভেজা চুলটা রাখতে পারেন এভাবে।২. চুল পনিটেইল করে এর চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিপে আটকে নিতে পারেন। এতে সুন্দর একটি খোঁপার আকৃতি নেবে আপনার চুলগুলো। দুপুরের দিকে রান্নাবান্নার ঝামেলা বেশি থাকে, তখন চুলটা এভাবে বেঁধে নিতে পারেন। ৩. বিকেলের দিকে বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে গেলে চুলটা পেছনের দিকে টেনে নিয়ে ছেড়েও রাখতে পারেন। অথবা একটা বড় পাঞ্চ ক্লিপও আটকে নিতে পারেন সুবিধামতো। ৪. রাতের চুল বাঁধুন একটু ভিন্নভাবে; যাতে সুন্দর দেখানোর পাশাপাশি কাজেও কোনো সমস্যা না হয়। রাতে চুল পনিটেইল করে উঁচু একটা ঝুঁটি করে নিন। চারপাশ ক্লিপ দিয়ে খোঁপার আকার দিতে পারেন। আবার কার্লার দিয়ে একটু কার্ল করে রাখতে পারেন। এতে বেশ জমকালো দেখাবে।