নানা রকম প্রতিভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশাবাদীরা বলেন, এই দেশটির কিচ্ছু হবে না। বাঙালির নাকি সৃজনশীলতা নাই। আবার কেউ কেউ বলেন, পরনিন্দা বা পরচর্চায় বাঙালিরা যতটা সৃজনশীলতা দেখায়, ভালো কোনো উদ্যোগে তেমনটা দেখা যায় না। অনেকেই আবার মনে করেন, পেটে ভাত না থাকলে সৃজনশীলতা কোথা থেকে আসবে!একটা কথাও ঠিক নয়। বাঙালিদের সৃজনশীলতার অভাব বা ঘাটতি একেবারেই নেই। এ কথার অনেক প্রমাণ আছে। প্রথমত, আমাকে দেখলেই এটা জানা বা বোঝার কথা। আবার চোখ-কান খোলা রাখলেও বাঙালির সৃজনশীলতা টের পাওয়া সম্ভব।ফিরছিলাম চট্টগ্রাম থেকে। মাইক্রোবাস থামল সিএনজি স্টেশনে গ্যাস নিতে। লাইন দুটো। এক লাইনে সব প্রাইভেট কার ও মাইক্রোবাস, অন্য লাইনে সিএনজিচালিত অটোরিকশা। লম্বা লাইন। হঠাৎ চোখ আটকে গেল একটা অটোরিকশায়। সুনির্দিষ্ট করলে বলা যায়, আমি চট্টগ্রামে গিয়ে একটা সিএনজিচালিত অটোরিকশার পেছন দেখে মুগ্ধ হলাম। সার্থক হলো আমার চট্টগ্রামে যাওয়া।এটাকে চলন্ত বা ছুটন্ত প্রতিভাও বলা চলে। আবার পুরো সিএনজিচালিত অটোরিকশাটিকে একটা চলন্ত বা ছুটন্ত কাব্যযানও বলা যায়। কয়েকটি কবিতা লেখা আছে পেছনে। ছন্দ মিলিয়ে মনের ভাব অনায়াসে প্রকাশ করেছেন একজন কবি। এ ক্ষেত্রে চূড়ান্ত সৃজনশীলতা দেখান অচেনা এই কবি।প্রথম কবিতাটি এ রকম—পাখিরা উড়ে যায়পাখিদের বাসায়মেয়েরা দাঁড়িয়ে থাকেসিএনজির আশায়।আহা! আহা!। কী কাব্যপ্রতিভা। একজন সিএনজিচালিত অটোরিকশাচালক কী আশায় বা কেন সিএনজি চালান, তার অন্তত একটা কারণ তো জানা গেল। গাছের জিবন লতাপাতামাছের জিবন পানিছেলেদের জিবন টাকাপয়সামেয়েদের জিবন স্বামী।(কবির বানানরীতি অক্ষুণ্ন রাখা হলো)এটাকে শিক্ষামূলক কবিতাও বলা যায়। আমার বউকে আমি মুখস্থ রাখতে বলেছি। তাকে বলেছি, প্রয়োজনের সময় আমি কেবল প্রথম লাইনটা বলব, বাকিটা যেন সে বুঝে নেয়।তবে শেষ লাইনটা সবচেয়ে হূদয়গ্রাহী। এই নশ্বর দুনিয়ার অনিশ্চয়তা ও অসহায়তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে এই একটিমাত্র লাইনে।মা, চলিছি পাহাড়ি পতে, পিরে আসবো আল্লাহর রহমতেএবার চোখ গেল সিএনজিচালিত অটোরিকশার ডান দিকের কাব্যের দিকে। সেখানেও অমর এক কবিতা লিপিবদ্ধ আছে। একবার পড়েই মনে হলো, এই কবিকে অবশ্যই পুরস্কার দেওয়া প্রয়োজন। বিশেষ করে বিশ্বপুরুষ সমিতি থেকে অবশ্যই কবিকে পুরস্কার দিতে হবে। কবি লিখেছেন:সৃজনশীলতা কেবল বড়দের মধ্যেই থাকবে, তা কিন্তু নয়। ছোটদের মধ্যেও সৃজনশীলতা থাকে, থাকতে হয়। বলা যায়, এর শুরু হতে হবে ছোট বয়স থেকেই। সরকারও এটি মানে। তাই তো এখন শিক্ষাব্যবস্থায় যুক্ত হয়েছে সৃজনশীল প্রশ্নোত্তর পর্ব।আমার বউ একটা স্কুলে পড়ায়। মাঝেমধ্যেই দেখি, বান্ডিল বান্ডিল পরীক্ষার খাতা নিয়ে বসে থাকে। গম্ভীর হয়ে মনোযোগ দিয়ে খাতা দেখে আর নম্বর দেয়। মাঝেমধ্যে আবার দেখি ফিক করে হাসি দেয়। আমি অবাক হয়ে দেখি। একদিন কারণ জানতে চাইলাম। তখন সে আমাকে কয়েকটা উত্তরপত্র দেখাল। আমিও ফিক করে না, বলা যায় অট্টহাসি দিলাম।একটা প্রশ্ন ছিল—স্বর্গ আর নরক কী?ক্লাস ফাইভের এক ছেলে লিখেছেস্বর্গ=আরাম আর আরামনরক=মাইর আর মাইরআরেকটা প্রশ্ন ছিল অল্পপ্রাণ আর মহাপ্রাণ কাকে বলে?ক্লাস ফাইভের আরেক ছেলে লিখেছে—অল্পপ্রাণ হলো, যার অনেক টাকা আছে কিন্তু কাউকে দেয় না।আর মহাপ্রাণ হলো, যার অল্প টাকা থাকলেও অন্যকে দেয়।তবে সেরা উত্তরপত্র ছিল ক্লাস সিক্সের এক ছেলের। তাদের সৃজনশীল প্রশ্ন ও উত্তরের একটা অংশ আছে। প্রশ্নটা হলো—বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? এক ছেলে লিখেছে—‘আমি যদি আমার বাবার বাবা বা দাদার আমলে চলে যাই, তাহলে আমি দেখতে পাব যে প্রথমে আমার দাদা ছোট ছিল। তারপর আমার দাদা বড় হলো এবং বিবাহ করল। তারপর আমার দাদা-দাদির মাধ্যমে হলেন আমার বাবা। আমার বাবা তারপর বড় হলেন এবং বিবাহ করেন। তারপর বাবা ও মায়ের মধ্যে হলাম আমি। এটাই জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।’জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গবেষকের অভাব নেই। এ জন্য কোটি কোটি ডলার খরচ হচ্ছে, দিস্তা দিস্তা কাগজ খরচ হচ্ছে। অথচ ক্লাস সিক্সের এই ছোট ছেলেটি মাত্র কয়েকটি লাইনে বলে দিল জনসংখ্যা বৃদ্ধির আসল কারণ। কে বলে সহজ কথা যায় না বলা সহজে?