নানা রকম স্টেক
ঈদের রান্নায় সবাই চান ভিন্নতা। তরকারি বা ভুনা করে মাংস বা মাছ তো খাওয়া হবেই। ভেজে বা স্টেক হিসেবে খেলেও দারুণ হয়। দেখুন কল্পনা রহমানের দেওয়া নানা রকম স্টেক রান্না। চিকেন ক্রাম স্টেকচারজনের জন্য পরিবেশনউপকরণ: মাঝারি মুরগি ১টা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, সয়া সস ১ টেবিল-চামচ, ওয়েস্টার সস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, ডিম ১টা, আদা বাটা ১ চা-চামচ, ব্রেডক্রাম পরিমাণমতো।প্রণালি: মুরগি চার টুকরা করে হাড় ছাড়িয়ে নিন। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, ডিম, সয়া সস, ওয়েস্টার সস ও আদা বাটা দিয়ে একসঙ্গে পেস্ট বানাতে হবে। মুরগির টুকরোগুলো এই মিশ্রণে ১০ মিনিট মেরিনেট করে রাখতে হবে। কাঁটাচামচ দিয়ে কেচে নিতে হবে। এবার ব্রেডক্রামে জড়িয়ে ছ্যাঁকা তেলে বাদামি করে ভেজে নিতে হবে।কম সময়ে এটি তৈরি করতে চাইলে মিশ্রণে ১ চামচ পেঁপে বাটা দিতে পারেন।বিফ স্টেকতিনজনের জন্য পরিবেশনউপকরণ: গরুর আন্ডার-কাটের মাংস আধা কেজি, আদা বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, অয়েস্টার সস ১ টেবিল-চামচ, পেঁপে বাটা (খোসাসহ) ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচ আধা চা-চামচ, টক দই ৩-৪ টেবিল-চামচ।প্রণালি: মাংসটা পাতলা টুকরা করে নিয়ে হাতুড়ি দিয়ে একটু থেঁতলে নিতে হবে। মাংসের সঙ্গে ওপরের সব উপকরণ মেখে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। তারপর টুকরাগুলো আলাদা আলাদা করে ডুবোতেলে ভেজে তুলতে হবে। ম্যাশড পটেটো অথবা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন।ফিশ স্টেকতিনজনের জন্য পরিবেশনউপকরণ: ভেটকি মাছের ফিলে আধা কেজি, লবণ পরিমাণমতো, ডিম ১টা, সয়া সস ২-৩ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ময়দা ১ টেবিল-চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া পরিমাণমতো, তেল (ভাজার জন্য) পরিমাণমতো, আদা বাটা ১ চা-চামচ, বেসন ১ চা-চামচ।প্রণালি: মাছ ভালোভাবে পরিষ্কার করে ৪ টেবিল-চামচ লেবুর রস ও অল্প লবণ মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। তারপর আবার ধুয়ে ফেলতে হবে। পানি ঝরিয়ে মাছে সয়া সস ও গোলমরিচের গুঁড়া অর্ধেক, পরিমাণমতো লবণ, আদা বাটা মেখে কাঁটাচামচ দিয়ে ভালো করে কেচে নিতে হবে। ১৫-২০ মিনিট রেখে দিয়ে তারপর ডিম, লবণ ও বাকি সয়া সস, গোলমরিচের গুঁড়া, বেসন দিয়ে মাখাতে হবে। সবশেষে ফিলেগুলো টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিয়ে ফ্রাইপ্যানে ডুবোতেলে ভাজতে হবে।বার্গার স্টেকছয়জনের জন্য পরিবেশনউপকরণ: গরু বা খাসির মাংস আধা কেজি, কাঁচামরিচ কুচি আধা টেবিল-চামচের একটু বেশি, আদা বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতা ৪-৫টা, গোলমরিচ ছেঁচা ২-৩টা, কাবাব মসলা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি করা ১ কাপ, ডিম ১টা, রসুন বাটা ১ চা-চামচ, ধনেপাতা ২ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, তেল ২ টেবিল-চামচ, ময়দা বা ব্রেডক্রাম ২ টেবিল-চামচ।প্রণালি: প্রথমে মাংস কিমা করে ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে কমপক্ষে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার কিমা ৬ ভাগ করে প্রত্যেক ভাগ নিয়ে বড় চ্যাপ্টা করে স্টেক তৈরি করতে হবে। পলিথিনের ভেতর তেল মাখিয়ে কিমা চেপে স্টেক করা যেতে পারে। এবার ফ্রাইপ্যানে ছ্যাঁকা তেলে ফ্রাই করতে হবে। ইচ্ছা করলে ওভেনে ১৮০ ডিগ্রিতে ১৫ মিনিট বেক করা যাবে। বনরুটির ভেতর বিফস্টেক, বিভিন্ন রকমের পনির, সস দিয়ে পরিবেশন।