নানা রঙে রঙিন আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরতের আলো-আঁধারির লুকোচুরি খেলায় পশ্চিম আকাশে সূর্য যখন ক্রমেই মলিন হতে শুরু করেছে, ঠিক তখন একদল বন্ধুর রকমারি আড্ডায় মুখর হয়ে ওঠে প্রথম আলো কার্যালয়।
বরগুনা বন্ধুসভার নিয়মিত আয়োজন ‘সাপ্তাহিক বন্ধু আড্ডা’ সম্প্রতি পড়ন্ত বিকেলে বসে প্রথম আলো কার্যালয়ে। কয়েকজন নতুন বন্ধুও শামিল হন এ আড্ডায়।
নতুন বন্ধুদের পরিচয়ের মধ্য দিয়ে আড্ডা শুরু করেন সুশান্ত পোদ্দার। বন্ধুসভার প্রকাশনা তারুণ্য থেকে মতিন বৈরাগীর ‘অসহায় মুহূর্ত’ আবৃত্তি করে শোনান বন্ধু সুদীপা দাশ। বন্ধু আলীম, রিয়া, সুদীপা, তাহারাদ আর তুহিন ভাইয়ের কৌতুকে সব বন্ধুর মধ্যে যেন হাসির ফোয়ারা ফোটে। আতিক আবৃত্তি করে শোনান তাঁর ‘ভ্রান্তিবিলাস’ কবিতা।
আর প্রাণবন্ত এ আড্ডাকে ফ্রেমবন্দী করেন আমাদের বন্ধু সগীর হোসেন।
রানা তালুকদার