নানা স্বাদে মুরগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন দুপুরে বা রাতে পোলাওয়ের সঙ্গে মাংস তো চাই-ই। অনেকে গরু বা খাসির মাংস খেতে চান না। তাঁদের জন্য মুরগির মাংসে তৈরি কয়েক পদ রান্নার প্রণালি দিয়েছেন সিতারা ফিরদৌস।কড়াই মুরগিউপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস ছোট করে কাটা ৫০০ গ্রাম, পেঁয়াজ মোটা কুচি ১ কাপ, আদা বাটা ২ চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, তেল আধভ কাপ, কাঁচা মরিচ ৪টি, টকদই ৪ টেবিল চামচ।প্রণালি: মাংস, আদা বাটা, সয়াসস দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। লোহার কড়াইয়ে তেল গরম করে দারচিনি-এলাচের ফোড়ন দিয়ে মাংস দিয়ে তিন মিনিট ভেজে ওয়েস্টার সস দিয়ে দুই মিনিট ভুনে মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ দিয়ে ভুনতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে লবণ দেখে টমেটো, সস, দই লেবুর রস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা মরিচ দিয়ে নামাতে হবে।গোয়ানিজ চিকেন কোর্মাউপকরণ: মুরগি একটি ১ কেজি, নারকেলের দুধ ২ কাপ, পেঁয়াজ বাটা পৌনে এক কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, তেজপাতা ২টা, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, লবণ স্বাদমতো, কিশমিশ বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, পাঁচফোড়ন আধা টেবিল চামচ, স্টার অ্যানিস ১টি, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৫-৬টি, বেরেস্তা আধা কাপ, তেল আধা কাপ, ঘি সিকি কাপ, চিনি স্বাদমতো, টকদই সিকি কাপ।প্রণালি: চিনি, কাঁচামরিচ, নারকেলের দুধ, ঘি, বেরেস্তা বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে দুই ঘণ্টা রাখতে হবে। মাংসে নারকেলের দুধ দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। ঝোল কমে এলে লবণ দেখে চিনি, কাঁচা মরিচ বেরেস্তা দিতে হবে। ঘি গরম করে পাঁচফোড়নের সম্বরা দিয়ে মাংসে ঢেলে দিতে হবে।ইরানি মুরগিউপকরণ: মাঝারি মুরগির বুকের অংশ ২টি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, টমেটো সস ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ।প্রণালি: মুরগির গায়ে দাগ কেটে সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। ওভেন ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে প্রিহিট দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত গ্রিল করতে হবে।পরিবেশনের উপকরণ: ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, টমেটো কুচি আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, টকদই ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা চামচ।প্রণালি: ঘি গরম করে তাতে পেঁয়াজ ও টমেটো ভাজতে হবে। পেঁয়াজ গরম হলে মরিচ, টকদই, লবণ, চিনি দিয়ে ভুনতে হবে। মাখা মাখা হলে ওভেন থেকে মুরগি বের করে তাতে ঢেলে দিতে হবে।শাহি কোপ্তাকারিউপকরণ: হাড় ছাড়া মুরগির বুকের মাংস ১ কেজি, ছানা আধা কেজি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, ডিমের সাদা অংশ দুটি, ভাজার জন্য তেল প্রয়োজনমতো, পেস্তা, আমন্ড, কিশমিশ আধ কাপ।প্রণালি: মাংস ছোট করে কেটে বেটে নিতে হবে অথবা চপারে চপ করে নিতে হবে। ছানা মসৃণ করে চটকে নিয়ে পেস্তা, আমন্ড, কিশমিশ, ডিমের সাদা অংশ ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ৩০-৩২ ভাগ অথবা পছন্দমতো ভাগ করে ভেতরে পেস্তা, আমন্ড ও কিশমিশের পুর ভরে ডিমের সাদা অংশে ডুবিয়ে ডুবোতেলে ঘিয়ে রং করে ভেজে নিতে হবে।উপকরণ: পেঁয়াজের কিমা সিকি কাপ, ঘি আধা কাপ, তেল পৌনে এক কাপ, আদার কিমা ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, টকদই আধা কাপ, মালাই আধা কাপ, পেস্তা-আমন্ড-কাজু বাটা ২ টেবিল চামচ, কিশমিশ পেস্তা-আমন্ড কুচি ২ টেবিল চামচ, বেরেস্তা আধা কাপ, কেওড়া ১ টেবিল চামচ, চিনি ২ চা-চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: ঘি গরম করে পেঁয়াজ কিমা ও আদা কিমা দিয়ে ভালো করে ভুনে টকদই, বাদাম বাটা, গরম মসলার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে ভুনে ১ কাপ পানি দিতে হবে। এরপর কেওড়া ও চিনি দিতে হবে। ঝোল কমে এলে কিছুটা বেরেস্তা ও কিছুটা মালাই দিয়ে কিছুক্ষণ নেড়ে কোপ্তার ওপর ঢেলে দিতে হবে। পেস্তা-আমন্ড-কিশমিশ, বেরেস্তা ও মালাই দিয়ে পরিবেশন করতে হবে।