নান্দনিক অন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর সাজাতে নানা রকম কাচের নকশা, ফলস সিলিং, জিপসামের নকশা, নানা রকম কেবিনেট—এসবই করে দেয় অন্দরসাজের প্রতিষ্ঠান রয়েল জিপসাম ডেকোরেশন। আর এসব থেকে আপনার বাড়ি বা অফিসের অন্দরে কোনটি মানানসই হবে, তা বেছে নিতে পারেন একবারেই। তাদের করা অন্দরসাজের নানা উপকরণ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘অন্দরে নান্দনিক’ নামের এই প্রদর্শনী হবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর ঢাকার ১/১ পশ্চিম হাজীপাড়া, রামপুরায় তাদের কার্যালয়ে। প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনীতে অন্দরসাজের কাজ করাতে পারবেন বিশেষ ছাড়ে। তা ছাড়া এ বিষয়ে প্রশিক্ষণও দিতে পারে তারা। তাতেও চলছে ছাড়। ফোন: ০১৯২৬৯৯৫০০১।