নান্দনিক কর্মশালার সনদ বিতরণ

গণমাধ্যম ও গবেষণাকেন্দ্র নান্দনিকের আয়োজনে টিভি সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনা কর্মশালার ১৬তম ব্যাচের সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকালে নগরের হিলভিউ আবাসিক এলাকায় নান্দনিক গ্যালারিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন। অনুষ্ঠানে ২২ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আঞ্চলিকতা কাটিয়ে সাবলীলভাবে সংবাদ উপস্থাপন করতে হবে। সেই সঙ্গে সাংবাদিকতার পরিষ্কার ধারণা ও পেশার প্রতি একাগ্রতা থাকতে হবে।
অনুষ্ঠানের সঞ্চালক ও নান্দনিক সভাপতি তাজুল ইসলাম জানান, ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে টিভি সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনা কর্মশালার আয়োজন করছে নান্দনিক। এবার ১৬তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হলো। বিজ্ঞপ্তি।