নান্দনিক গ্যালারির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে উদ্বোধন করা হলো নান্দনিক গ্যালারি। গত শুক্রবার বিকেলে নগরের প্রবর্তক মোড়ে হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে গণমাধ্যম, গবেষণা ও প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠান নান্দনিক কার্যালয়ে এই গ্যালারির উদ্বোধন করেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক রইসুল হক, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শামসুল হক হায়দরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, রাশেদ রউফ, সাংবাদিক সমরেশ বৈদ্যসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের যোগ দেন উম্মাদ পত্রিকার নির্বাহী সম্পাদক অনিক খান। উদ্বোধক বলেন মাহবুবুল আলম তাঁর বক্তৃতায় আশা প্রকাশ করেন, নান্দনিক গ্যালারিতে বিভিন্ন প্রদর্শনী, প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রামকেই সবার সামনে তুলে ধরবে। বিজ্ঞপ্তি।