নান্দনিক ফয়’স লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পর্যটন ও বিনোদনভুবনে বিশেষ নাম ফয়’স লেক। ঈদ আনন্দকে উপভোগ্য করার জন্য ফয়’স লেককে সাজানো হচ্ছে আকর্ষণীয়ভাবে। বিভিন্ন স্তরের বিনোদনের জন্য এখানে রয়েছে ঝুলন্ত সেতু, মোটেল, অভিজাত ক্লাব হাউস, আকর্ষণীয় নৌকা, প্যাডেল বোট ও বৈদ্যুতিক মোটর বোট ইত্যাদি। রয়েছে আধুনিক রেস্তোরাঁ ও গিফট শপ। শিশুদের জন্য আছে আন্তর্জাতিক মানের রাইডস—সাকার্স ট্রেন, ফ্যামিলি কোস্টার, রেড ড্রাই স্লাইড, ফেরিস হুইল, ওয়াটার বী, সাম্পান, বিগ বোট, স্পিড বোট, রেসিং বোট ইত্যাদি। লেকের প্রবেশ টিকিটের দাম বড়দের জন্য ১২০ টাকা ও ছোটদের জন্য ৬০ টাকা।লেকের রিসোর্টে রয়েছে ৫০টি কক্ষ। আধুনিক মান ও রুচিসম্মত আসবাব দিয়ে সাজানো এসব রিসোর্টে থাকার জন্য বুকিং দিতে পারেন আগে থেকে। এখানে রয়েছে ওয়াটার পার্ক, সি ওয়ার্ল্ড, টিউব স্লাইড, ফ্যামিলি পুল, ওয়েভ পুল, প্লে জোন, ড্যান্সিং জোন, ওয়াটার ফল, মাল্টি স্লাইড ইত্যাদি। ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা প্রসাধন কক্ষ (ড্রেসিং রুম)। ফয়’স লেকে বিশেষ ঈদ কুপনের ব্যবস্থা করা হয়েছে এবারের ঈদে। তা ছাড়া সি ওয়ার্ল্ডে ডিজে প্রোগ্রাম এবং ১৭ সেপ্টেম্বর কনসার্টের আয়োজন করা হবে।