নান্দনিকের কর্মশালার সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যম, গবেষণা ও প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠান নান্দনিকের আয়োজনে টিভি সংবাদ এবং এফএম রেডিও উপস্থাপনা কর্মশালার ১৩তম ব্যাচের সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।
৫ সেপ্টেম্ব সকালে নগরের প্রবর্তক মোড়ে নান্দনিক গ্যালারিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও মাছরাঙা টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান এবং প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর আল মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিটি বাঙালির যেমন বাংলা ভাষার প্রতি টান থাকা উচিত, তেমনি এটি সুন্দরভাবে উপস্থাপনেও সচেতন হওয়া দরকার; বাংলা সংস্কৃতি বিশ্বে তুলে ধরতে যেটি খুবই দরকার। নান্দনিকের এবারে কর্মশালায় ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন। কর্মশালায় ক্লাস নেন শামসুদ্দিন হায়দার ডালিম, অনিক খান, সৈয়দ ফজলে নিয়াজ, হিমাদ্রি রাহার মতো গণমাধ্যম ব্যক্তিত্বরা। চট্টগ্রাম থেকে আরও ভালো ও যোগ্য সংবাদ উপস্থাপক এবং কথাবন্ধু তৈরি করতে এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে বলে জানান নান্দনিকের পরিচালক তাজুল ইসলাম। বিজ্ঞপ্তি