নান্দনিকের কর্মশালার সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান নান্দনিকের আয়োজনে ছয় মাসব্যাপী সম্প্রচার সাংবাদিকতা ও শিশুদের উপস্থাপনার প্রথম পাঠের কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠান ১২ জুন অনুষ্ঠিত হয়। নগরের প্রবর্তক মোড়সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকায় নান্দনিক গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন মিডিয়া ব্যক্তিত্ব শামসুদ্দিন হায়দার। তিনি বলেন, ঢাকার মতো চট্টগ্রামের গণমাধ্যমগুলোও অনেক এগিয়েছে। দক্ষ প্রশিক্ষণ পেলে এ অঞ্চলের সাংবাদিকতার মান আরও উন্নত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এম এ লতিফ বলেন, সাংবাদিকেরাই সমাজের দর্পণ। তাই এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পেশার গুণগত মানকে এগিয়ে নেবে। প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বর্তমান প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলার দক্ষতা অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক রাইসুল উদ্দিন, নান্দনিকের পরিচালক তাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।