নান্দনিকের প্রশিক্ষকেন্দ্র পরিদর্শনে ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দনিকের প্রশিক্ষণকেন্দ্রে ​কর্মকর্তা ও শিক্ষার্থীদের স​েঙ্গ যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
নান্দনিকের প্রশিক্ষণকেন্দ্রে ​কর্মকর্তা ও শিক্ষার্থীদের স​েঙ্গ যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের অগ্রগতিতে বড় ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত মঙ্গলবার নগরের প্রবর্তক মোড়–সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকায় গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান নান্দনিকের সাংবাদিকতা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নেওয়াই মূল কথা নয়, সমাজে যাতে এর ইতিবাচক প্রভাব থাকে, সেদিকে সবাইকে মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে সাংসদ এম এ লতিফ বলেন, চট্টগ্রাম থেকে ভালো মানের সাংবাদিক উঠে আসছেন, যাঁরা দেশ ও দেশের বাইরে বন্দরনগরকে নানাভাবে তুলে ধরছেন।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, সংবাদকর্মীদের দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নান্দনিকের পরিচালক তাজুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ আলমগীর পারভেজ, শাহেদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।