নান্দনিকের সনদ বিতরণ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দনিক আয়োজিত টিভি সংবাদ ও এফএম রেডিও উপস্থাপনা কমর্শালার ১৪তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ৯ জানুয়ারি সকালে নগরের প্রবর্ত্তক মোড়ে নান্দনিক গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। তিনি বলেন, সংবাদমাধ্যমের নানা ক্ষেত্রে বন্দরনগর থেকে অনেক প্রতিভা উঠে আসছে। এখনকার তরুণেরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। মোট ৩৪ জন প্রশিক্ষর্থীদের এদিন সনদ প্রদান করা হয়। নান্দনিকের কমর্শালা সমন্বয়কারী সজীব রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সভাপতি তাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।