নান্দী থিয়েটারের বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নান্দী থিয়েটারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গত শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এর মধ্যে ছিল বরেণ্য নাট্যকার সেলিম আল দীনের স্মরণে সেমিনার, তথ্যচিত্র প্রদর্শন ও নাটক। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যকলা বিভাগের শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক মোর্চার আহ্বায়ক কুন্তল বড়ুয়া। আলোচক ছিলেন দর্শন বিভাগের শিক্ষক মাছুম আহমেদ ও নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শুভরাজ বিশ্বাস। পরে সেলিম আল দীনের জীবনী নিয়ে এশা ইউসুফ নির্মিত প্রামাণ্যচিত্র ‘এই যে আমি’ প্রদর্শিত হয়। সবশেষে শুভরাজ বিশ্বাসের রচনা ও নির্দেশনায় সংগঠনের সদস্যরা শোকবৃত্ত নাটক মঞ্চস্থ করেন।