নান্দীমুখের 'নাট্যত্রয়ী' ১৬ নভেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ নভেম্বর শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে নান্দীমুখের নাটক তবুও মানুষ
১৭ নভেম্বর শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে নান্দীমুখের নাটক তবুও মানুষ

নান্দীমুখের নাট্যচর্চার ২৪ বছর । এই সময়কে নির্ণয় করে নান্দীমুখ বছরব্যাপী নাট্যত্রয়ী, নাট্যমেলা, সেমিনার ও নাট্য উৎসব আয়োজনের কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে ১৬ থেকে ১৮ নভেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রথম নাট্যত্রয়ী আয়োজন করতে যাচ্ছে নান্দীমুখ। অনুষ্ঠান উদ্বোধন করবেন নাট্যজন শান্তনু বিশ্বাস। প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। আলোচক থাকবেন উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল।

১৬ নভেম্বর নাগরিক নাট্যাঙ্গন অনাসম্বল (ঢাকা) পরিবেশন করবেন নাটক যুগলবন্দী। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র এবং নির্দেশনা দিয়েছেন জামাল উদ্দীন হোসেন। ১৭ নভেম্বর আয়োজক নান্দীমুখ পরিবেশন করবে তাদের নুতন প্রযোজনা তবুও মানুষ। অমল রায়ের ‘কেননা মানুষ’ অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অভিজিৎ সেনগুপ্ত। ১৮ নভেম্বর ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ পরিবেশন করবে নাটক জর্জ দ্যঁদা। এই নাটকের নাট্যসৃজন ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। এ ছাড়া নাট্যত্রয়ী উপলক্ষে বহিরাঙ্গনে প্রদর্শিত হবে নাট্যকার ও নিদের্শকদের জীবনী সংবলিত চিত্র প্রদর্শনী। বিজ্ঞপ্তি।