নাফ নদী থেকে ট্রলার নিয়ে গেছে নাসাকা বাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ শাহপরীরদ্বীপ নাফ নদীর মোহনার বদরমোকাম থেকে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে কাঠ বোঝাই ট্রলার নিয়ে গেছে মিয়ানমারের নাসাকা বাহিনী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৮ মার্চ বিকেলে বদরমোকাম চ্যানেলে বাংলাদেশ জলসীমা পেরিয়ে মিয়ানমারের নাসাকা বাহিনী কাঠ বোঝাই একটি ট্রলার সীমান্ত বাণিজ্যর আওতায় টেকনাফ স্থলবন্দরে আসার পথে নিয়ে যায়। খবর পেয়ে শাহপরীরদ্বীপ বিডিআরের জওয়ানেরা ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। বিডিআর নাফ নদীতে নামার আগেই নাসাকা বাহিনী ট্রলার নিয়ে চলে যায়। নামপ্রকাশে অনিচ্ছুক শাহপরীরদ্বীপের বাংলাদেশ কোস্টগার্ডের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।