উপস্থাপক ও মডেল নাবিলা। মা শাহানা চৌধুরী, পেশায় গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. পছন্দের পোশাক...
নাবিলা: জিনস, শার্ট ও কুর্তা। মাঝেমধ্যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরি।
মা: সালোয়ার-কামিজ। শাড়ির মধ্যে কাতান, সিল্ক ও বেনারসি শাড়ি প্রিয়।
২. কোন ধরনের খাবার পছন্দ করেন?
নাবিলা: মোগলাই, কাবাব ও ফুচকা।
মা: সরষে ইলিশ, কই মাছ ভুনা ও কাচ্চি বিরিয়ানি।
৩. কার গান ভালো লাগে?
নাবিলা: মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ ও ভারতের অরিজিৎ সিংয়ের গান ভালো লাগে।
মা: ভারতের হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে আর বাংলাদেশের রুনা লায়লা, ন্যান্সি ও তাহসানের গান।
৪. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা…
নাবিলা: পারসু্্যট অব হ্যাপিনেস, ফ্যাশন, দিল তো পাগল হ্যায়।
মা: অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখা অভিনীত সিলসিলা ও বাংলাদেশের রাজ্জাক-শাবানার অবুঝ মন।
৫. কোথায় বেড়াতে ভালো লাগে?
নাবিলা: সমুদ্র আছে এমন জায়গা, বিশেষ করে কক্সবাজার।
মা: নেপাল, সৌদি আরব ও কক্সবাজার।
৬. কখন বিরক্ত লাগে?
নাবিলা: মনের মতো করে কাজ করতে না পারলে।
মা: কিছু মানুষ আছে যাঁরা একই কথা বিভিন্নজনের কাছে বিভিন্নভাবে উপস্থাপন করেন। এই ধরনের মানুষের কথায় বিরক্ত লাগে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন