প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি একজন বিখ্যাত লেখক। তবে দুই দশক আগে পরিস্থিতি ঠিক অন্য রকম ছিল। এই বিখ্যাত মানুষকে তখন কজনই বা চিনত। তিনি জে কে রাউলিং। জনপ্রিয় কল্পকাহিনি হ্যারি পটার সিরিজের লেখক। ১৯৯৯ সালে এই সিরিজের তৃতীয় বই হ্যারিপটারঅ্যান্ডদ্যপ্রিজনারঅবঅ্যাজকাবানপ্রকাশিত হয়। ঘটনাটি সে বই নিয়েই। বইয়ের কপিরাইট হিসেবে লেখা হয় জোয়ানা জো রাউলিং। কে এই জোয়ানা রাউলিং? অনেকের মনেই এমন প্রশ্ন খেলে গিয়েছিল। জে কে রাউলিংয়ের সত্যিকারের নাম জোয়ানা জো রাউলিং হলেও তিনি ছদ্মনামেই পরিচিত। বেচারা প্রকাশকের বেখেয়ালের এই ভুলে প্রথম লটে কয়েক শ বই ছাপিয়ে বিক্রিও করা হয়। কিন্তু হুট করেই হ্যারি পটার জনপ্রিয় হয়ে গেলে প্রকাশক নিজ ভুল বুঝতে পেরে প্রতিটি বই ফেরত নেওয়ার ঘোষণা দেন। যেসব বইয়ে ভুল ছিল, তার কোনো কোনোটি নাকি ১০ হাজার মার্কিন ডলার দিয়ে ফেরত নেন প্রকাশক।
এওএল অবলম্বনে জাহিদহোসাইনখান