নারানগিরি উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার রাইখালীতে অবস্থিত নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা) মোহাম্মদ আজিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল। উপস্থাপনা করেন শিক্ষিকা ইসরাত জাহান। শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন খেলাধুলায় অংশ নেয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মোহাম্মদ আজিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীর মাঝে যে সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে হলে চেষ্টা ও উদ্যম থাকতে হবে।’