নারিশ্চা সদ্ধর্মজ্যোতি বিহারে সংঘদান ও সংবর্ধনা অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার নারিশ্চা সদ্ধর্মজ্যোতি বৌদ্ধবিহারে রত্নসার ভিক্ষুর উদ্দেশে ১৫ জানুয়ারি সংঘদান দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন নিরঞ্জন বড়ুয়া। রত্নানন্দ স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিরাজুল ইসলাম, ওমর ফারুক, কফিল উদ্দিন, আবদুর রশিদ, মো. ইদ্রিচ, ডানু বড়ুয়া প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে জয়সেন বড়ুয়াকে সংবর্ধনা দেয় বিহার পরিচালনা কমিটি।