নারী উদ্যোক্তারা পেলেন সম্মাননা

উইমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তিতে নারী উদ্যোক্তারাছবি: নকশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের তৈরি খাবার বিক্রি করেন অনেকেই
ছবি: নকশা

উইমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৮ম বর্ষপূর্তি ও নারী দিবসে সফল নারীদের সম্মাননা প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধানমন্ডি মাইডাস সেন্টার, ১২ মার্চ প্রাণ সসের সহযোগিতায় সারা দিনব্যাপী প্রশিক্ষণ ও মেলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় রন্ধনবিদ সিদ্দিকা কবিরকে। আজীবন সম্মাননা দেওয়া হয় রন্ধনবিদ নাহিদ ওসমানকে। দিনব্যাপী মেলায় মোট ৩০টি স্টল অংশ নিয়েছিল বলে জানান উইমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কল্পনা রহমান। সকাল ১০টা রাত আটটা পর্যন্ত চলে এই আয়োজন। সারা দেশের নারী উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন উপকরণ ও খাবার নিয়ে অংশ নেন এতে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
ছবি:নকশা