নারী উন্নয়ন ফোরামের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় নারী উন্নয়ন ফোরামের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৯ নভেম্বর শেষ হয়েছে। আগের দিন সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার প্রথম দিনে বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম প্রমুখ।
কর্মশালায় পৌরসভা ও ইউপির নারী সদস্যরা অংশ নেন।