নারী ও শিশু অধিকার শীর্ষক লোক প্রশাসনকেন্দ্রের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের উদ্যোগে কেন্দ্রের অডিটরিয়ামে ‘নারী ও শিশু অধিকার’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৯ জন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারের উপসচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী শফিউল আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম। সভাপতিত্ব করেন কেন্দ্রের উপপরিচালক ও সরকারের উপসচিব মোহাম্মদ ইয়াছিন। অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নারী ও শিশু অধিকার বিষয়ে দলগত আলোচনায় অংশ নেন এবং তা উপস্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সুপারিশমালা প্রণয়ন করেন। এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তাদের দায়িত্বপালনের ক্ষেত্রে নারী ও শিশু অধিকারের সংরক্ষণ ও বাস্তবায়ন অধিকতর ফলপ্রসূ হবে বলে আশা করা যায়। বিজ্ঞপ্তি।