প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ উদ্যোগে ২৪ আগস্ট বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখার সভাপতি পপি চাকমা। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দিন।
সভায় বক্তব্য দেন ডা. মাহফুজুর রহমান, সালাহ উদ্দিন হায়দার চৌধুরী, সুবর্ণা মজুমদার, আমীর উদ্দিন, বরকত উল্লাহ খান, প্রবাল ডিও, অপু দাশগুপ্ত, নৃপেন্দ্র কুমার সিংহ প্রমুখ।
সমাবেশে বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।