নারী ক্রিকেটারদের খেলা প্রথম দেখলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহনাজ পারভিন
শাহনাজ পারভিন

এত দিন তো শুধু টেলিভিশনের সামনে বসেই খেলা দেখেছি। স্টেডিয়ামে গিয়ে গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখা কখনো হয়নি। সেই সাধ পূরণ হলো এবার। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট পাচ্ছিলাম না, মন খারাপ হয়েছিল। অনেক কষ্টে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলার টিকিট সংগ্রহ করি। পরে অবশ্য আরও কয়েকটি খেলা দেখেছি। সবাই শুধু সাকিব, তামিমদের উৎসাহ দিতে যান মাঠে। আমার মনে হয়েছে, সালমা, কুবরা তাঁদেরও সমান উৎসাহ-অনুপ্রেরণা দেওয়া উচিত।
গ্যালারিতে বসে খেলা দেখা আর টিভি সেটের সামনে বসে খেলা দেখার মধ্যে বিস্তর ফারাক। দিন কেটে কখন রাত হয়, বোঝাই যায় না। গ্যালারির পরিবেশটাই খেলার উদ্দীপনা শত গুণ বাড়িয়ে দেয়। চার-ছয় মারলে হাজার হাজার হাততালি পড়ে একসঙ্গে। স্থির থাকা যায় না। স্টেডিয়ামে গানের তালে তালে নাচতে ইচ্ছে করে। আবার খেলোয়াড় আউট হলে সবার দীর্ঘশ্বাস মনে দাগ কাটে। এই অনুভূতি টেলিভিশনের পর্দার সামনে থেকে বোঝা যায় না।

শিক্ষার্থী, লিডিং ইউনিভার্সিটি, সিলেট