নারী চা-শ্রমিকদের নতুন আবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ের ওয়াগ্গা চা-বাগানে কর্মরত ২৫ জন নারী শ্রমিকদের জন্য নতুন আবাসন উদ্বোধন হয়েছে সমপ্রতি। ওয়াগ্গা চা-বাগানে ৯০ জন নারী শ্রমিক রয়েছেন। এদের মধ্যে গত বছর ২৫ জনকে আবাসন সুবিধা তৈরি করে দেয় কর্তৃপক্ষ। আরও ৪০ জন নারী শ্রমিককে আবাসন সুবিধা তৈরি করে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। নতুন আবাসন উদ্বোধন উপলক্ষে বাগানের পরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চা বোর্ডের সদস্য ও যুগ্মসচিব আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. জাফর আলম, ৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মোল্লা মুশতাক ও উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন খোরশেদুল আলম কাদেরী। মেজর জেনারেল রুহুল আমিনের সহধর্মিণী বেগম ইশরাত আমিন নারী শ্রমিকদের হাতে নতুন আবাসনের চাবি তুলে দেন।