নারী দিবস উপলক্ষে কৌতুক
ঈশ্বর নারীর আগে পুরুষ সৃষ্টি করলেন কেন?—কারণ, প্রতিটি মাস্টার-পিস তৈরির আগে একটি খসড়া করা প্রয়োজন। নারীবিদ্বেষী এক যুবক ঈশ্বরকে জিজ্ঞেস করল—হে ঈশ্বর, তুমি নারীকে এত সুন্দরী বানিয়েছ কেন?—যাতে তুমি তাকে ভালোবাস।—তাহলে ঈশ্বর, তুমি নারীকে এত বোকা বানিয়েছ কেন?—যাতে সে তোমাকে ভালোবাসে। এক নারী তাঁর প্রতিবেশীর সঙ্গে গল্প করছিলেন—আজ সকালে আমি এক ভিক্ষুককে ১০০ টাকা দিয়েছি।—পুরো ১০০টি টাকা ভিক্ষুককে দিয়ে দিলেন? আপনার হাজব্যান্ড আপনাকে কিছু বলেনি?—বলেছে, ‘ধন্যবাদ।’ নারীদের কিছু দোষ আছে। পুরুষদের দুটি দোষ আছে: ১. তারা যা বলে। ২. তারা যা করে। অল্পকিছু নারী তাঁদের প্রকৃত বয়স স্বীকার করেন। অল্পকিছু পুরুষের আচরণ দেখলে তাঁদের প্রকৃত বয়স বোঝা যায়। যেসব নারী পুরুষের সমপর্যায়ে আসতে চান, তাঁদের উচ্চাকাঙ্ক্ষার অভাব আছে। ৪০ বছর বয়সী একজন পুরুষ তাঁর নিজের সমান মানসিক পরিপক্বতাসম্পন্ন একজন নারীকে খুঁজে পেতে প্রচণ্ড সমস্যায় পড়েন। তাই তিনি তাঁর অর্ধেক বয়সী একজন তরুণীকে বেছে নেন। একজন নারী হওয়া খুবই কঠিন, বিশেষত যখন আপনাকে পুরুষদের সঙ্গে ওঠাবসা করতে হয়। রাজনীতিতে যদি কোনো কিছুর প্রতিশ্রুতি চান, তাহলে একজন পুরুষকে বলুন, আর যদি প্রতিশ্রুতির বাস্তবায়ন চান তাহলে একজন নারীকে বলুন। কোনো নারী যখন বিষণ্ন থাকে তখন সে মন ভালো করতে শপিংয়ে যায় কিংবা ভালো খাওয়াদাওয়া করে। কোনো পুরুষ যখন বিষণ্ন থাকে তখন সে নতুন কোনো রাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করে। ডাক্তার ল্যাব থেকে বেরিয়ে রোগীকে বললেন—‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনার ব্রেইন-টিউমার এবং এটি এমন পর্যায়ে আছে যে এখন আর কোনো সার্জারিও সম্ভব নয়। তবে ভালো খবর হলো, আমরা ব্রেইন ট্রান্সপ্লান্টের অনুমোদন পেয়ে গেছি। আমরা চাইলে আপনাকে নতুন ব্রেইন দিতে পারি।’ রোগীটির কপাল ভালো যে, হাসপাতালে কিছুক্ষণ আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া এক তরুণ দম্পতির লাশ এসেছে। ডাক্তার বললেন, ‘আপনি ইচ্ছা করলে এক লাখ টাকা দিয়ে পুরুষটির ব্রেইন নিতে পারেন, আর মহিলাটির ব্রেইন নিলে খরচ পড়বে ৩০ হাজার টাকা।’ রোগী জিজ্ঞেস করলেন, দামের এত পার্থক্যের কারণ কী?ডাক্তার জানালেন, ‘মহিলাটি তাঁর ব্রেইন আগে ব্যবহার করেছেন।’ নারীর কল্পনাশক্তি পুরুষের চেয়ে প্রখর। তাই তাঁরা বলতে পারে পুরুষেরা কত চমত্কার। নারী যদি জানত পুরুষের মনে কী আছে, তাহলে পুরুষকে সারাক্ষণই মার খেতে হতো। ছেলে: আপনার পাশের সিটটা কি খালি?মেয়ে: জি। আপনি বসলে আমারটাও খালি হয়ে যাবে। ছেলে: কোথায় যাবে? তোমার বাসায় না আমার বাসায়?মেয়ে: দুই জায়গায়ই। তুমি তোমার বাসায়, আমি আমার বাসায়। ছেলে: আমি একজন নারীকে সন্তুষ্ট করতে যা যা করা দরকার তার সবই পারি।মেয়ে: তাহলে দয়া করে এখান থেকে দূর হও। ছেলে: তোমার জন্য আমি মঙ্গল গ্রহেও যেতে পারি।মেয়ে: প্লিজ! তুমি ওখানেই থেকে যেও।