প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে মেয়েদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা চলবে। আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, প্রতিবারের মতো সব বয়সের নারীদের জন্য এ সেবা দেওয়া হবে। এ ছাড়া মার্চজুড়ে ম্যামোগ্রাফি ও বিএমডিতে ৫০ শতাংশ ছাড় থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ সময় থাকবেন। আসার আগে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন করতে যোগাযোগ: ০১৮৪১ ৪৮০ ০০০, ০৯৬০৬ ১১১ ২২২