বিশ্ব নারী দিবস উপলক্ষে ঢাকার মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতাল নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার জন্য আয়োজন করছে ফ্রি উইমেন হেলথ ডে। ৮ মার্চ সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যাম্পে আসা বিভিন্ন বয়সের নারীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ ছাড়া গর্ভবতী নারীরা প্রয়োজনীয় পরামর্শ পাবেন এই ক্যাম্প থেকে। এ ছাড়া সেদিন নারীদের জন্য সব পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘সামাজিক সচেতনতামূলক কাজ আমাদের হাসপাতাল থেকে করা হয়।’ ৮ মার্চ অনুষ্ঠানে আসা নারীদের উৎসাহ জোগাতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারী, দেশবরেণ্য ব্যক্তি, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীরা উপস্থিত থাকবেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য নিবন্ধন করতে যোগাযোগ করুন ৮১৪২৩৭০-৭১, ০৯৬০৬১১১২২২।