নারী দিবসে বিশেষ সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার জন্য ‘ফ্রি উইমেন হেলথ ডে’ আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ক্যাম্প। বিভিন্ন বয়সের প্রায় ৩০০-এর বেশি নারীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন বাত-ব্যথারোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহেলী রহমান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক কর্নেল ডা. খালেদা খানম এবং ডা. হাসিনা বেগম, ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন ডা. রুখসানা পারভীন, কার্ডিওলজিস্ট ডা. রেজওয়ানা সিদ্দিক, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. পারভীন সুলতানা, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সুলতানা রেহানা আক্তার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মুশতাব শীরা এবং ডেন্টাল সার্জন ডা. মুসফেকা ইফ্ফাৎ জাহান, ডা. ফারজানা আখ্তার। মার্চ মাসজুড়ে ম্যামোগ্রাফি ও বিএমডিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
অনুষ্ঠানের আয়োজক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এটা করি। অন্যান্য বিশেষ দিনে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।’