নারী দিবসে যেখানে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাবেন নারীরা
বিশ্ব নারী দিসব উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। রাজধানীর মহাখালীর এই হাসপাতালে ৮ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারীদের বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন প্রায় ১৫টি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ ছাড়া সব ধরনের স্বাস্থ্যসেবা পরীক্ষায় নারীরা সেদিন পাবেন ৩০ শতাংশ ছাড়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘নারীরা অনেক সময় নিজের স্বাস্থ্য নিয়ে তেমন ভাবেন না। কোনো সমস্যা শেষ পর্যন্ত চেপে রাখতে চেষ্টা করতে পারেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আন্তর্জাতিক নারী দিবসে তাই নারীদের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছি আমরা। আগেও এমন উদ্যোগ নিয়ে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি নারীদের কাছ থেকে।’
‘ফ্রি উইমেন হেলথ ডে’ শিরোনামের দিনব্যাপী ওই ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা নিতে বিনা মূল্যে নিবন্ধন করতে ফোন করতে পারেন ০১৮৪১৪৮০০০০, ০৯৬০৬১১১২২২ অথবা ১০৬৬৭ নম্বরে। এ ছাড়া নারী দিবস উপলক্ষে মার্চ মাসজুড়ে ম্যামোগ্রাফি ও বিএমডিতে থাকবে ৩০ শতাংশ ছাড়।
যে বিষয়ে যাঁরা সেবা দেবেন
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরা বেগম, রাবেয়া আক্তার, হাসিনা বেগম, সানজিদা রহমান, রেহানা আর্জুমান হাই; নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ইসরাত জাহান চৌধুরী, কার্ডিওলজিস্ট সানিয়া হক, কার্ডিয়াক সার্জন রোমেনা রহমান, ব্রেস্ট ও কলোরেক্টাল সার্জন রুখসানা পারভীন, ক্যানসার রোগ বিশেষজ্ঞ লুবনা মরিয়ম, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ মুনিরা আফরোজ সিদ্দিকা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ নীলুফার রহমান, কিডনি রোগ বিশেষজ্ঞ মাকসুদা বেগম, চর্মরোগ বিশেষজ্ঞ পারভীন সুলতানা ও আরমিন হাসান, চক্ষুরোগ বিশেষজ্ঞ ফৌজিয়া সুলতানা, অ্যান্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস ও ওবেসিটি) মোহনা জামান, মনোরোগ বিশেষজ্ঞ সোমাইয়া নওশিন আহমেদ, ডেন্টাল সার্জন সোহিনী নয়না তাহের ও ফারজানা আখতার, রেডিওলজিস্ট দিলারা বেগম, নাসিমা আক্তার, সোহেলী সুলতানা ও রোয়েনা আফরোজ।
নারী দিবস ছাড়াও বিভিন্ন দিবস উপলক্ষে নিয়মিত বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর মধ্যে আছে কিডনি দিবস, বিশ্ব হার্ট দিবস, ডায়াবেটিক দিবস ইত্যাদি। বিশেষ এই দিনগুলোতে সমাজের দরিদ্র রোগীদের নানা ধরনের স্বাস্থ্য সুবিধা দেয় তারা। শিল্পীদের জন্যও ইউনিভার্সেল মেডিকেল কলেজে থাকে বিশেষ ছাড়ের ব্যবস্থা।