নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিভিন্ন সংগঠন মানববন্ধনে অংশ নেয় l প্রথম আলো
ফেনীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিভিন্ন সংগঠন মানববন্ধনে অংশ নেয় l প্রথম আলো

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ৭ ডিসেম্বর ফেনীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা–বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ ও ফেনী সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
বক্তারা বাল্যবিবাহ বন্ধ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় জেলা মহিলা–বিষয়ক কর্মকর্তা তানজিলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, ফেনী পৌরসভার কাউন্সিলর সেলিনা চৌধুরী, সরকারি জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার, ফেনী সিটি কলেজের প্রভাষক শহীদুল ইসলাম, সরকারি জিয়া মহিলা কলেজের ছাত্রী সালমা সাদিয়া প্রমুখ।