নারী নির্যাতন প্রতিরোধ দিবসে পিএসটিসির উদ্যোগে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে ও বাইরে শান্তি আনো, নারীর প্রতি সহিংসতা বন্ধ করো’ এই প্রতিপাদ্য নিয়ে ২৫ নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করেছে পপুলেশন সার্ভিসেস ট্রাস্ট (পিএসটিসি)। এ উপলক্ষে সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পিএসটিসির কর্মকর্তা সৈয়দ নূরউদ্দিন সাখাওয়াতের সঞ্চালনায় এই আয়োজনে সংহতি জানিয়ে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল্লাহ, চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি প্রকৌশলী দেলওয়ার মজুমদার , কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল এবং চলচ্চিত্র নির্মাতা রফিকুল আনোয়ার। বিজ্ঞপ্তি।