নারী সদস্যদের সাফল্যের প্রতীক টিয়া পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতেখাঁরকুল ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্যপদে বিজয়ী তিনজনেরই প্রতীক টিয়া পাখি। এঁরা হলেন—১, ২, ৩ নম্বর ওয়াডের্র আফসানা জেসমিন; ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সোনিয়া বড়ুয়া ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের রাবেয়া বসরী।সোনিয়া বড়ুয়া বলেন, ‘নিজের জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী ছিলাম। কিন্তু ইউনিয়নের তিনটি পদে টিয়া পাখি প্রতীকের প্রার্থী বিজয়ী হবেন ভাবতেই পারিনি।’উল্লেখ্য, এর আগে ২৫ জুন নির্বাচনে ঈদগড় ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত ফিরোজ আহমদ, গর্জনিয়ায় জাসদ নেতা তৈয়ব উল্লাহ চৌধুরী, কচ্ছপিয়ায় স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন, কাউয়ারখোপে মুক্তিযোদ্ধা নূরুল হক ও রশিদনগরে স্বতন্ত্র প্রার্থী আবদুল করিম বেসরকারিভাবে নির্বাচিত হন।