নারীই শক্তি, নারীর উন্নয়নই মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধনার পরিবেশিত শক্তি নৃত্যনাট্য
সাধনার পরিবেশিত শক্তি নৃত্যনাট্য

নারীরা সব বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন। তবুও সমাজের নানা বাধা, নির্যাতনের শিকল অনেক নারীকে ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছে। নারীদের শক্তি ছাড়া পৃথিবী সামনে এগিয়ে যেতে পারে না—সেটিই দেখা গেল সাধনা পরিবেশিত নৃত্যনাট্য শক্তিতে। গত ২৫ জুন ইএমকে সেন্টারে এই নৃত্যনাট্য পরিবেশনা করে ভিন্ন ধারার নাট্যদল সাধনা। তাদের পরিবেশিত নাটকের সংলাপ আর সংগীতে উচ্চারণ করা হয় নারীদের শক্তি আর গৌরবের কথা। অনুষ্ঠানে আগত দর্শকদের একজন ছিলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রুবিনা খান। তিনি বলেন, সুর সংগীত আর চিত্রনাট্যে নারীর কথা ফুটিয়ে তোলার এ আয়োজন ছিল সত্যিই ভিন্ন রকম। নিয়মিত এমন আয়োজন দর্শকদের মধ্যে নারীর শক্তি, নারীর বিকাশ সম্পর্কে আগ্রহ জন্মাবে।