নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ সদস্য বেগম চেমন আরা তৈয়ব বলেছেন, নারীরা আজও নির্যাতিত, অসহায়। গ্রামেগঞ্জে সমাজের দুস্থ, গরিব, অসহায় নারী ও শিশুদের জন্য অনেক কাজ করার আছে। এ জন্য নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম লেডিস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বেগম চেমন আরা তৈয়ব প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে ক্লাবের সভানেত্রী জিনাত আজম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে ক্লাবের সদস্য সকিনা চৌধুরীর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মিলাদ পরিচালনা করেন বেগম রুনু সিদ্দিকী ও রায়হানা করীম। এ সময় মিলাদে উপস্থিত ছিলেন ফাহমিদা আমিন, সাবেরা হোসেন, আসমা ইসলাম চৌধুরী, খালেদা আউয়াল, পারভিন জালাল, সৈয়দা শামীম কাদের ও আশরাফুন্নেসা। বিজ্ঞপ্তি।