নারীর ক্ষমতায়নে শক্ত ভিত্তি পাবে অর্থনৈতিক উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ​আদিবাসী নারী সংগঠনগুলো l প্রথম আলো
আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ​আদিবাসী নারী সংগঠনগুলো l প্রথম আলো

৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলায় দিবসটি পালিত হয়েছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, দীঘিনালা, মহেশখালী, টেকনাফ ও চুয়েটে শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটিয়া সরকারি কলেজে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে শক্ত ভিত্তি পাবে অর্থনৈতিক উন্নয়ন। এ জন্য নারীর অধিকার আদায়ে একই দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

 আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

 রাঙামাটি: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটিতে দিবসটি পালিত হয়েছে। বেলা ১১টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।

‘নারীর ক্ষমতায়ন মানবাধিকারের অগ্রগতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার। চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমা, জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, বান্দরবান সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান, মহিলা সমিতির সহসভাপতি ওয়াইচিং প্রু ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য মোনালিসা চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার সবাইকে সংঘবদ্ধ হয়ে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে আহ্বান জানান। একই দিন সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রাঙামাটির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তফা জামানের সভাপতিত্বে জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, নারী অধিকার কর্মী সুস্মিতা চাকমা, রাঙামাটি মহিলা পরিষদ সভাপতি কনিকা বড়ুয়া ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কনিকা চাকমা।

দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সকালে শোভাযাত্রাটি বের হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকমল চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, স্বাস্থ্য কর্মকর্তা রকি দাশগুপ্ত, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলাবিষয়ক কর্মকর্তা অনুকা খীসা, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, কোনো ধর্মেই নারীকে অমর্যাদা করেনি। সব ধর্মই নারীকে সম্মানজনক অবস্থানে রেখেছে। নারীরা আজ কর্মস্থল, শিক্ষাঙ্গনসহ সব ক্ষেত্রেই এগিয়ে।

নারী দিবসে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শোভাযাত্রা l প্রথম আলো
নারী দিবসে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শোভাযাত্রা l প্রথম আলো

টেকনাফ : দিবসটি উপলক্ষে কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার।

বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. হুমায়ুন মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক মো. রফিক, সাংবাদিক মোহাম্মদ কাশেম, এজাহার বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী নাফিজা আক্তার প্রমুখ।

পটিয়া সরকারি কলেজ: দিবসটি উপলক্ষে পটিয়া সরকারি কলেজে আয়োজন করা হয়েছিল বিতর্ক প্রতিযোগিতা। ‘কেবল শিক্ষাই পারে, নারীর অধিকার নিশ্চিত করতে’ এই প্রস্তাবনা নিয়ে দুপুরে শুরু হয় পক্ষে-বিপক্ষে যুক্তির লড়াই। এতে বিপক্ষের বেগম রোকেয়া দলকে হারিয়ে বিজয়ী হয় পক্ষের সুফিয়া কামাল দল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের শওকত ওসমান। পরে কলেজের উপাধ্যক্ষ সজল কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এ এন এম ইউসুফ চৌধুরী। বক্তব্য দেন সহযোগী অধ্যাপক সামশুর নাহার খানম ও প্রভাষক নিগার উম্মে রেশমা।

চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো পালিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে নারীরা কোনো অংশে পিছিয়ে নেয়। আমাদের দেশে নারীর ক্ষমতায়ন অনেক দূর এগিয়ে গেছে।’

ফেনী ও দাগনভূঞা: ফেনী ও দাগনভূঞায় মানবববন্ধন, আলোচনা সভা, তথ্যমেলা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসটি পালিত হয়। শহরের মিজান রোডের বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সুইড বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তানজিলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহানারা বেগম। অন্যদিকে দাগনভূঞা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর ও উপজেলা সমবায় কর্মকর্তা বেদন হোসেন খান।

মহেশখালী: কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আশেক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ হোসাইন ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান।

মহেশখালী কলেজের অধ্যাপক আশিষ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া, মুক্তিযোদ্ধা ছালেহ আহাম্মদ, বেগম রোকেয়া নারী জাগরণ সংগঠনের সভাপতি বেগম রোজি খান প্রমুখ।

চকরিয়া: দিবসটি উপলক্ষে চকরিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ‘নারী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ, চকরিয়া মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা হাবীবা জাহান প্রমুখ।

রাঙামাটিতে চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের শোভাযাত্রা l প্রথম আলো
রাঙামাটিতে চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের শোভাযাত্রা l প্রথম আলো