নারীর প্রতি বৈষম্যের শুরু শিশু অবস্থা থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বক্তব্য রাখছেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বক্তব্য রাখছেন।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেছেন, শিশু অবস্থা থেকেই একজন নারীর প্রতি বৈষম্য শুরু হয়। আজীবন এ বৈষম্য অব্যাহত থাকে। মানবাধিকার সুরক্ষায় নারীদের দৃঢ় প্রত্যয়ে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আজ বুধবার রাজধানীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মরতরা উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন।
সভায় আলোচকেরা বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, নারী ও শিশুসহ সব মানুষের ন্যায়বিচার পাওয়া বাস্তবায়ন করতে হবে। আর এ জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।

আজ বিভিন্ন আনুষ্ঠানিকতায় সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে হিউম্যান রাইটস ৩৬৫ বা বছরের ৩৬৫ দিনই মানবাধিকার দিবস।