নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করা নিয়ে অবহিতকরণ কর্মশালা ২৬ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিলা বেগম। প্রকল্পের মূল ধারণা উপস্থাপন করেন ইউএনডিপির প্রোগ্রাম এনালিস্ট মাজেদা হক।
নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে বিিভন্ন পদক্ষেপ গ্রহণ ও আইনের সর্বোচ্চ সুযোগ প্রাপ্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।